1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম আজ ডিএসইতে ৯৪০ কোটি টাকা লেনদেন সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

আরও দুই জেলার স্কুল বন্ধ ঘোষণা

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ১১.১৪ পিএম
  • ১৯৮ Time View

তীব্র শীতের কারণে আরও দুই জেলার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা দুটি হলো নওগাঁ ও পাবনা। রোববার (২১ জানুয়ারি) জেলা দুটির শিক্ষা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তীব্র শীতে নওগাঁয় স্থানীয়দের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। চলমান মৃদু শৈত্য প্রবাহে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা পরিস্থিতি বিবেচনায় আগামী সোমবার (২২ জানুয়ারি) জেলার প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩৭৪টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চলমান শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেরিতে আসায় আমাদের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগছে। রোববার তাপমাত্রা নামে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে দেরিতে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা সম্ভব হয়নি।

যেহেতু শীতের তীব্রতা বাড়ছে তাই পরিস্থিতি বিবেচনায় সোমবার জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১ হাজার ৩৭৪টি স্কুলের সবকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা না বাড়লে ছুটি বাড়ানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, সোমবারও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জেলার সব সরকারি-বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তাপমাত্রা অব্যাহতভাবে ১০ ডিগ্রির নিচে থাকলে নতুন নির্দেশনা দেয়া হবে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মাহবুব আলম জানান, জেলায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

এদিকে পাবনা প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার একদিনের জন্য পাবনা জেলার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা এ তথ্য জানিয়েছেন।

এর আগে চলমান শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের তিনটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। জেলাগুলো হলো কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুর।

উল্লেখ্য, চলমান শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সেসব জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com