1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

মানিকুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ৫.২০ পিএম
  • ২৪৩ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মানিকুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিহত মানিকুলের মাতা শামসুন্নাহার বেগম, স্ত্রী শাকিলা, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা আজিজুল ইসলাম বারী, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সবুজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলমসহ এলাকাবাসী। 

নিহত মানিকুলের ছেলে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। 

এ সময় নিহত মানিকুলের স্ত্রী শাকিলা বলেন, ৪৮ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের ফাঁসি চাই। 

বক্তব্যে আজিজুল ইসলাম বারী বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে মানিকুলের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে পুরো হাতীবান্ধায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দুপুরে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি ভুট্টা ক্ষেত থেকে সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুর সাত্তারের ছেলে মানিকুলের মস্তকবিহীন দেহ উদ্ধার ও ২০ জানুয়ারি সকালে ওই একই এলাকায় একটি গর্ত থেকে মাথা উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com