1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু

২৭ বছর পর আবারও ভারতে মিস ওয়ার্ল্ড

  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ১.৫৪ পিএম
  • ৩৩২ Time View

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। চলতি বছর এই প্রতিযোগিতার ৭১তম আসর বসবে ভারতে। ২৮ বছর পর ভারত আবারও আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজক দেশ হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অফিসিয়াল মিস ওয়ার্ল্ড পেজ এক্স হ্যান্ডেলে শুক্রবার (১৯ জানুয়ারি) এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে সিবিই জানিয়েছেন, এবারের মিস ওয়ার্ল্ডের আয়োজক দেশ হচ্ছে ভারত। সৌন্দর্য, ডাইভারসিটি এবং নারী স্বাধীনতার উদযাপনের অপেক্ষায় আমরা। একটা দুর্দান্ত সফরের জন্য তৈরি হয়ে যান।’

প্রসঙ্গত. শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনো ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান।

১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরেই ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এরপর লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব পান মানুষী চিল্লার।

৭০তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা। এবারের এই মিস ওয়ার্ল্ডের আসর ফেব্রুয়ারি ১৮ থেকে ৯ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। নয়া দিল্লিতে হবে এই ইভেন্ট। ২০ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com