1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

৩ জেলার স্কুল বন্ধ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ১০.০৬ পিএম
  • ২৯৯ Time View

চলমান শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের তিনটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে শুধু পাঠদান বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ের অন্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

কনকনে শীতে সারা দেশের মতো রংপুর বিভাগেও জবুথবু অবস্থা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা। এ অবস্থার রংপুর বিভাগের তিন জেলার প্রায় সাড়ে তিন হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে স্কুল খোলার নির্দেশ দেয়া হবে।

প্রসঙ্গত, চলমান শৈত্যপ্রবাহে যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সেসব জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি এ সংক্রান্ত আলাদা অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com