বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৭ ফেব্রুয়ারি দিনাজপুরসহ ৩টি জেলা সফর করবেন আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শনিবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার অন্যতম নাটকের দল ঢাকা পদাতিক। দলটির ৩৮তম প্রযোজনা ‘ট্রায়াল অব সূর্যসেন’। আগামী শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ২৯তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বৃটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টার দা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকটি মঞ্চে আনে ঢাকা পদাতিক। ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক রচনা ও নির্দেশনা দেন নাট্যজন
মাসুম আজিজ। তার মৃত্যুর পর নব নির্দেশনার কাজটি করছেন অভিনেতা নাদের চৌধুরী।

এ বিষয়ে নাদের চৌধুরী বলেন, ‘‘ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক। এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত মাসুম আজিজ ভাই। তবে পরবর্তীতে এই নাটকের কিছু কিছু জায়গায় প্রয়োজন সাপেক্ষে অলংকরণ করে আমি নব নির্দেশনার কাজটি করেছি। মাস্টার দা সূর্যসেন এই নাটকের প্রধান চরিত্র যেটি আমি রূপায়ন করেছি। ঐতিহাসিক এই নাটকটি আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।’’

ঐতিহাসিক ব্যক্তিরা নাটকটির চরিত্র। এতে মোট ৪০টি চরিত্র রয়েছে। চরিত্রগুলো হলো— সূর্য সেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিল প্রভৃতি।

এসব চরিত্র রূপায়ন করছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মিলটন আহমেদ, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, আক্তার হোসেন প্রমুখ।

২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS