1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে ৮-৯ মার্চ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ১০.৫৭ এএম
  • ৩০০ Time View

নির্বাচনের পর ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার কথা ছিল। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে চলতি মাসে প্রশ্নপত্র ছাপাতে প্রেসের শিডিউল পাচ্ছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ফলে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু করা হবে বলে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এরপরের শুক্র ও শনিবার পবিত্র রমজান মাস শুরু হয়ে যেতে পারে। তাই রোজার আগেই ৮ ও ৯ মার্চ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এবার ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা দিবে ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

এনটিআরসিএ’র পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ মার্চ শুক্রবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর এবং ৯ মার্চ শনিবার কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা নিবে। এজন্য সারাদেশের পরীক্ষার কেন্দ্রগুলোর পক্ষ থেকে সাড়াও মিলেছে। এখন সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসকদের সবুজ সংকেত পেলেই এনটিআরসি পরিকল্পনা করবে।

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, এসএসসি পরীক্ষার পর এবং রমজান মাস শুরুর আগের মাঝামাঝি সময়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে। কেন্দ্র প্রতিষ্ঠানগুলো এ সময় পরীক্ষা আয়োজনের বিষয়ে একমত। ডিসিদের বিষয়টি জানিয়ে শিগগির চিঠি দেয়া হবে।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষকনিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।

এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা পড়বে।

লিখিত পরীক্ষায় প্রার্থীদের স্ব স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com