1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৫.১০ পিএম
  • ২১৭ Time View

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার জন্য ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নতুন মন্ত্রিসভা হবে প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মন্ত্রী নিয়োগ পেলেন যারা

বর্তমান মন্ত্রিসভার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (ঢাকা-১২), শিক্ষামন্ত্রী দীপু মনি (চাঁদপুর-৩), স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), আইনমন্ত্রী আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪), তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (মেহেরপুর-১), ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান (জামালপুর-২), শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) নতুন মন্ত্রিসভার মন্ত্রী নিয়োগ পেয়েছেন।

এছাড়া মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ও নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) মন্ত্রী নিয়োগ পেয়েছেন। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী নিয়োগ পেলেন সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রী নিয়োগ পেলেন যারা

বর্তমান মন্ত্রিসভার বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ঢাকা-৩), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (বরিশাল-৫) নতুন মন্ত্রিসভায়ও প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

এছাড়া সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬) প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com