1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

নতুন মন্ত্রিসভার শপথ সন্ধ্যায়

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ১১.৩২ এএম
  • ২৬৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন সন্ধ্যা ৭টায় তাদের শপথবাক্য পাঠ করাবেন।

এক ব্রিফিংয়ে বুধবার (১০ জানুয়ারি) রাতে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন করা হবে।

গতবারের মন্ত্রিসভা থেকে এবার বাদ পড়েছেন ২৮ জন। মন্ত্রিসভায় নতুন মুখ ১৯ জন। বাদ পড়াদের মধ্যে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অন্যতম।

নতুন মন্ত্রিসভায় শপথ নিতে আমন্ত্রণ পেয়েছেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, নাজমুল হাসান পাপন, তাজুল ইসলাম, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক ও ফরহাদ হোসেনসহ ২৫ জন। স্থপতি ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

১১ প্রতিমন্ত্রীর মধ্যে নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক গত মন্ত্রিসভায় ছিলেন। নতুন প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হচ্ছেন-সিমিন হোমেন, মোহাম্মদ এ আরাফাত, মহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম।

শপথের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com