1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জে নসিমন-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৯.৩৬ পিএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নসিমন ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়েই তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সেই সড়ক দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নাসিমন গাড়ি ও ব্যাটারিচালিত একটি অটোভ্যান বিপরীত দিকে যাবার পথে হামকুড়িয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও একজন নারী যাত্রী নিহত হন।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হচ্ছে। অন্য মরদেহটি আমরা ঘটনাস্থলে আসার আগেই তার পরিবারের লোকজন নিয়ে যায়। আমরা এখন সেখানেই যাচ্ছি। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com