1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

সুনামগঞ্জ-৩ আসনে জয়ী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.২৮ পিএম
  • ৩১৪ Time View

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নৌকা প্রতীকে মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে পান মাত্র ৪ হাজার ৯৫ ভোট।

জগন্নাথপুরে ৮৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পায় ৬০ হাজার ৭৮৭ ভোট। সোনালী আঁশ প্রতীক পায় ২ হাজার ৩১৯ ভোট। মোট প্রাপ্ত ভোট ৩২ দশমিক ৩৬ শতাংশ। 

অন্যদিকে মন্ত্রীর নিজ এলাকা শান্তিগঞ্জ উপজেলার ৫৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে পরিকল্পনামন্ত্রী পান ৬৬ হাজার ২০৯ ভোট। তৃণমূল বিএনপি প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পান ১ হাজার ৭৭৬ ভোট। মোট প্রাপ্ত ভোট শতকরা ৪৮ দশমিক ৭৭ শতাংশ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে প্রথমবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন এম এ মান্নান।

এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ের মাধ্যমে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com