1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১১.৫২ এএম
  • ২০৯ Time View
Cricket-Team

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে ওঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানকে সাতে ঠেলে এক ধাপ উপরে ওঠে এসেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের মাটিতে এই ঐতিহাসিক সিরিজ জয়ের প্রভাব পড়েছে ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান হেরেছে বড় ব্যবধানে। তাই তাদের র‍্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে বাবর আজমের দলের। আইসিসির নতুন প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯৩ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে পাকিস্তান।

বাংলাদেশের নামের পাশেও আছে সমান ৯৩ পয়েন্ট। বাংলাদেশ ও পাকিস্তানের রেটিং পয়েন্ট সমান ৯৩ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে তামিম ইকবালের দল।

ওয়ানডেতে শীর্ষ অবস্থানে আছে নিউজিল্যান্ড। কিউইদের রেটিং পয়েন্ট ১২১। দ্বিতীয় অস্থানে আছে ইংল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১১৯। আর ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে আছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১০। এদিকে সদ্যই ওয়ানডে সিরিজ হারলেও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের আগে আছে দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com