1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাকিব তুমি শুধু ছক্কা মেরে দিও: শেখ হাসিনা

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৫.১৩ পিএম
  • ২৯৮ Time View

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ফরিদপুরের প্রচারণায় নৌকার প্রার্থী পরিচয় করিয়ে দিতে গিয়ে সাকিব আল হাসানকে ক্রিকেট রত্ন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবারের ইলেকশনে তুমি শুধু ছক্কা মেরে দিও।

সাকিব বিষয়ে তিনি আরও বলেন, সে (সাকিব) বলেছে ভাষণ দিতে পারে না। আমি বলবো তোমাকে কোনো ভাষণ দিতে হবে না। শুধু বলবে তুমি ব্যাট হাতে ছক্কা মারতে পারো, আর বল হাতে উইকেট ফেলে দেবে। এতেই হবে।

এরআগে, বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী জনসভা মঞ্চে উপস্থিত হন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৌড়ে গিয়ে কদমবুচি করেন সাকিব। এরপর সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি।

এদিকে জনসভা উপলক্ষে শীতের আড়মোড়া ভেঙে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে।

ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ গিয়েছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।

তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন সব প্রার্থী। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতীক বরাদ্দ হওয়ার আগের দিন আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দেয়। দলটি প্রার্থী দিয়েছে ২৬৩টি আসনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com