1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন দিনাজপুরের বীরগঞ্জ হাসপাতালে জনবল সংকটে বেহাল দশা ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা: তারেক রহমান ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সব ধরনের ভারতীয় ভিসায় বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ নরসিংদীতে পর্ণো ভিডিও তৈরীর মূল হোতা আটক শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

পাবনায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত

  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৫.২৪ পিএম
  • ২৮৫ Time View

পাবনা প্রতিনিধি: পাবনায় সোমবার (০১ জানুয়ারি) উৎসব মুখর পরিবেশে সারাদেশের মতো বই উৎসব পালিত হয়েছে। সকালে পাবনা জেলা স্কুল চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা।

এ বছর পাবনা জেলায় মাধ্যমিকে ৩ লাখ ৪৩ হাজার ৪৩৮ জন ও প্রাথমিকে ৩ লাখ ৮১ হাজার ৬৩৫জন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। যার কার্যক্রম আজ বছরের প্রথমদিন থেকে শুরু হয়েছে। বই পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক খুশি সবাই।

পাবনা জেলায় ১ হাজার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয় এবং ৫২৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বই উৎসব অনুষ্ঠানে জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com