1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

তিন কোম্পানির বোর্ড সভা বিকালে

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১১.১৩ এএম
  • ৩৩০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ড সভা আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- এসএস স্টিল লিমিটেড, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড ও ইনটেক লিমিটেড।

এসএস স্টিল লিমিটেড–

এসএস স্টিলের বোর্ড সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড–

ওয়াইমেক্স ইলেকট্রোডের বোর্ড সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা। অর্থবছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৯২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

ইনটেক লিমিটেড–

ইনটেক লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ অর্থবছরে তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইনটেকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা একই ছিল।

৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com