1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খেলা হবে, খেলবে ১৮৯৬ খেলোয়াড়

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৬ পিএম
  • ৩২০ Time View

২৮ তারিখ লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে উল্লেখ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে জনগণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মঞ্চ থেকে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ৭০ শতাংশ লোক দাঁড়িয়ে আছে, ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত। ৭ জানুয়ারি তারা খেলবে নাশকতা ও দুর্নীতির বিরুদ্ধে। সেদিন খেলা হবে, ফাইনাল খেলা হবে।

ভোটকেন্দ্রে আসতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারেক রহমান ভুয়া। তার কথায় আর আন্দোলন হবে না। ৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এটা বিদেশি সমীক্ষায় এসেছে।  তাই যারা ভোট কেন্দ্রে আসতে বাধা দিবে, ভোট দিতে বাধা দিবে, এদের প্রতিহত করা হবে। পঞ্চমবারের মতো জিতবে নৌকা।

ট্রেনে আগুন দেয়ার ঘটনাকে ইসরাইলের হামলার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইসরাইলের যে গণহত্যা ও শিশুহত্যা চলছে, সেই একই দৃশ্য আজ আমরা দেখেছি।

বিএনপির ২১ হাজার নেতাকর্মী জেলে নেই দাবি করে তিনি আরও বলেন, তারা বলে ২১ হাজার নাকি জেলে, মিথ্যা কথা বলে। আমি খবর নিয়েছি জেলে আছে ১১ হাজার। আজ জামিনে বেরিয়েছে ২ হাজার। ২১ হাজারের তথ্য ভুয়া।

নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সামনে আছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন। সকালে ঘুম থেকে উঠে কোরআন শরিফ পড়ে যিনি দিন শুরু করেন, তিনি হলেন শেখ হাসিনা। তিনি ইসরাইলের বিরুদ্ধে বলেছে নারী হত্যা বন্ধ করো, শিশু হত্যা বন্ধ করো। বিএনপি কী বলেছে? কিছু না, জামায়াতও বলে নাই, ওরা সব ভুয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com