1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১.০৪ এএম
  • ২৮৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম একে একে শেষ হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। এরপর থেকেই শুরু হবে ভোটের প্রচারণা। নির্বাচনী প্রচার প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।

আনুষ্ঠানিকভাবে আজ থেকে ভোট চাওয়া শুরু করবেন প্রার্থীরা। সেই প্রচারণা ঘিরে সারাদেশে প্রার্থী ও কর্মী-সমর্থকদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এর আগে ভোটগ্রহণের ৫২ দিন পূর্বে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। এবার প্রতীক বরাদ্দের পালা।

জাতীয় নির্বাচনে ইসির বৈধতা পাওয়া প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

এদিন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর আবেদন করে প্রার্থীদের অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত করে ইসি।

গতকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয় ৭৩১ প্রার্থী। আপিল দায়ের করা হয় ৫৬০টি; মঞ্জুর হয় ২৮৬টি। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে প্রার্থী চূড়ান্তকরণের কার্যক্রম। সোমবার (১৮ ডিসেম্বর) হবে প্রতীক বরাদ্দ। ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পাবরেন প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com