1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

পান রপ্তানিতে প্রণোদনা পেতে লাগবে সংগঠনের সনদ

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১০.৫১ পিএম
  • ৩৭৪ Time View

পান রপ্তানিতে দেওয়া হয় নগদ সহায়তা। তবে এ প্রণোদনা বা নগদ সহায়তা পেতে এখন থেকে আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির সনদপত্র দিতে হবে।

রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, কৃষিপণ্য হিসেবে পান রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির ইস্যু করা সনদপত্র দাখিল করতে হবে। বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতি শুধু তাদের সদস্যদের সনদপত্র ইস্যু করতে পারবে।

সার্কুলার জারির তারিখ থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে। আলোচ্য খাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com