বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

কাল থেকে ভোটের প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একে একে শেষ হয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল দায়ের ও নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহার কার্যক্রম। এবার প্রতীক বরাদ্দের পালা।

আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। ওইদিন থেকেই শুরু হবে ভোটের প্রচারণা।

যদিও প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা প্রচারণার কৌশল নিয়ে নিয়মিত বৈঠক আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। তবে সোমবার থেকে তারা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাবেন। আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়া শুরু করবেন। সেই প্রচারণা ঘিরে সারাদেশে প্রার্থী ও কর্মী-সমর্থকদের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

জাতীয় নির্বাচনে ইসির বৈধতা পাওয়া প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। এদিন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের বরাবর আবেদন করে প্রার্থীদের অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরপর প্রার্থী তালিকা চূড়ান্ত করে ইসি। সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর ওইদিন থেকেই তারা নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

এদিকে, আজ নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে দলীয় ও জোট শরিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা দিয়েছে আওয়ামী লীগ। তালিকা মোতাবেক, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে লড়বে। জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

এর আগে আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও এরমধ্যে ৫টি আসন ইসির বাছাইয়ে বাতিল হয়ে যায়।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS