1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪ নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি কার্যালয়ে আগুন ও ককটেল নিক্ষেপ টাঙ্গাইলে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ-সমাবেশ পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এবার আলু রপ্তানি বন্ধ করল ভারত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৬ পিএম
  • ৩৮৫ Time View

পেঁয়াজের পর এবার ভারত থেকে বন্ধ হয়ে গেল আলু আমদানি। অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলু পাঠানো বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশটি। এ অবস্থায় দেশের বাজারে আবারও আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে রাখতে আরো ১৫ দিন আলু আমদানি চালু রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী আগামীকাল শুক্রবার আমদানিপত্রের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সাপ্তাহিক বন্ধের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সংশ্লিষ্টরা জানায়, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত আলু আমদানি করা অনুমতি ছিল। কিন্তু ১৫ ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর থেকে আলু আমদানি বন্ধ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে আইপির মেয়াদ বাড়ানো না হলে পেঁয়াজের মতো আলুর বাজার অস্থির হয়ে পড়বে। তারা বলছেন দেশে উৎপাদিন নতুন আলু এখনো বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই।

পর্যাপ্ত সরবরাহ হতে আরো অন্তত ১৫ দিন সময় লাগবে। সেই দিন বিবেচনা আমদানির অনুমতি মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হলে বাজার নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে আগস্ট মাসে দেশের বাজারে আলুর সংকট দেখা দেওয়ায় দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তাই দাম নিয়ন্ত্রণে ৩০ অক্টোরব দেশে আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন বন্দরের ব্যবসায়ীরা।

ফলে কেজিতে ৮০ থেকে ৯০ দরে বিক্রি হওয়া আলুর দাম ৩৮ থেকে ৪২ টাকায় নেমে আসে।

হিলি স্থলবন্দরের আমদানি শহিদুল ইসলাম বলেন, বাজারে এখনো পর্যন্ত নতুন আলু উঠতে শুরু করেনি। যেটুকু পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। এমন অবস্থায় আলু আমদানি বন্ধ হয়ে গেলে দাম নিয়ন্ত্রহীন হয়ে পড়বে। তাই সরকারের কাছে দাবি আরো ১৫ দিন আমদানির মেয়াদ বাড়ানো হোক।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ সভাপতি শাহিনুর ইসলাম বলেন, যে পরিমাণ আলু আমদানির আইপি জমা দিয়েছে ব্যবসায়ীরা তা এখনো আমদানি সম্পন্ন করতে পারেনি। তাই দাবি আমদানির মেয়াদ আরো বাড়ানো হোক।

সোহরাব হোসেন মল্লিক বলেন, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট দেয়। সেই ইমপোর্ট পারমিটের মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর, যা এর মধ্যেই শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে ২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ১৭৮টি ভারতীয় ট্রাকে ৩০ হাজার ৭৭৩ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com