1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিডি ল্যাম্পসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১.৪১ পিএম
  • ২৬৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্মার্ট এলইডি বাল্ব, টিউবলাইটসহ ট্রান্সটেক লাইটিং পণ্যের অনুমোদিত প্রস্তুতকারক ও পরিবেশক বাংলাদেশ (বিডি) ল্যাম্পস লিমিটেডের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। গত জুনে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারধারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

আজ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ৬২তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন কোম্পানিটির পরিচালক শাযরেহ হক, পরিচালক সাইফুর রহমান, পরিচালক আতিকুর রহমান, পরিচালক শামসুর রহমান, স্বতন্ত্র পরিচালক মো. হাবিবুর রহমান মোল্লাহ্, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও কোম্পানি সচিব মোহাম্মদ রুহান মিঞা। সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররাও অংশ নেন।

সভায় গত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণীসহ অন্যান্য আলোচ্যসূচি গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com