1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

৭০০ শতাংশের পরিবর্তে ২৫০ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন পেলো হিমাদ্রি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১.৩৩ এএম
  • ৩৫৮ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসএমই প্ল্যাটফর্ম কোম্পানি হিমাদ্রি লিমিটেডের ৭০০ শতাংশ ডিভিডেন্ডের পরিবতের্ ২৫০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।

এর আগে এজাজ গ্রুপের কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৭০০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের প্রস্তাব করেছিল।

তবে কোম্পানিটি কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পুনরায় আবেদন করেছে বলে কোম্পানির সুত্রে জানা গেছে। এই বিষয়ে কোম্পানিটি কমিশনের কাছে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিয়েছে।

জানা গেছে,মূল বাজারে আসার জন্য কোম্পানিটি বিএসইসির চাহিদা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াতে চেয়েছিল। কমিশন যদি এটি বিবেচনা না করে, তাহলে মূল বাজারে আসার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।

এদিকে, কোম্পানিটি ১৪ ডিসেম্বরের পরিবর্তে ২৭ ডিসেম্বর তার বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

কোম্পানিটি জানিয়েছে, বোনাস ডিভিডেন্ড রিজার্ভ থেকে নয়, রিটেইন আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানির বোনাস লভ্যাংশের সুপারিশ অনুযায়ী, প্রতিটি শেয়ারহোল্ডার কোম্পানির বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে সাতটি নতুন শেয়ার পাবেন। এতে কোম্পানির পরিশোধিত মূলধন তার বিদ্যমান ৭৬ লাখ টাকা থেকে সাত গুণ বৃদ্ধি পাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৬ হাজার ৯৯৯ টাকা।

আর্থিক প্রতেবেদন অনুসারে, কোম্পানির শেয়ার প্রতি আয় বছরে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৬২ পয়সায় দাঁড়িয়েছে।

২০২১ সালের সেপ্টেম্বরে হিমাদ্রি লিমিটেড ওভার-দ্য-কাউন্টার মার্কেট থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়। ওটিসি মার্কেটে কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২০১৪ সালের ৪ মার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com