1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

৪র্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪৬ জন

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৫.২৫ পিএম
  • ২৬৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে। বুধবারের (১২ ডিসেম্বর) শুনানিতে ৪৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।  

নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার ৯৯টি আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান ৪৬ জন। আপিল নামঞ্জুর হয় ৫১ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।

এরআগে, তৃতীয় দিন ৯৮টি আপিলের শুনানি হয়। এতে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল। সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।  

আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।

এদিকে শুনানিতে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থনের কারণে বাদ পড়া অনেকেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন। আর এসব প্রার্থীর অধিকাংশই স্থানীয় আওয়ামা লীগ নেতা হওয়ায় ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার (১০ ডিসেম্বর) থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com