1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

বিদ্যুৎ বিতরণে সরকারকে সহায়তা করবে জাইকা

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪.৫২ পিএম
  • ২৬১ Time View

বিদ্যুৎ বিতরণ পরিকল্পনায় সরকারকে সহায়তা করবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। কার্বন নিঃসরণ কমিয়ে ‘লো-কার্বন সোসাইটি’ গড়ার লক্ষ্যে ঢাকায় একটি কার্যকর বিদ্যুৎ বিতরণ পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করবে সংস্থাটি।

গত রোববার বাংলাদেশ সরকারের সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি (রেকর্ড অব ডিসকাশন) স্বাক্ষর করেছে সংস্থাটি। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ও বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মো. মনোয়ার হাসান খান এবং জাইকার পক্ষে সই করেন সিনিয়র প্রতিনিধি ইজি ইয়ামাদা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ পরিকল্পনার ক্ষেত্রে জাইকার এই ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানটি ঢাকার জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে।

পাশাপাশি, বিতরণ পরিকল্পনার উন্নতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং বিতরণ সুবিধার উন্নয়নের জন্য কাজ করবে তারা। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে লো-কার্বন সোসাইটি অর্জন করার লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হবে এ পরিকল্পনার মাধ্যমে।

জাইকার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডেসকো ও ডিপিডিসির সঙ্গে এই পরিকল্পনা নির্মাণে ৩৬ মাস একসঙ্গে কাজ করবে। এই সময়ে তারা বিতরণ ব্যবস্থার পরিকল্পনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা উন্নত করতে সহায়তা প্রদান করবে।

এই বিষয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শহুরে গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অন্তর্ভুক্তির গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই প্রয়োজনীয়তায় সাড়া দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানটি উন্নত প্রযুক্তি সমর্থিত একটি শক্তিশালী বিতরণ ব্যবস্থা নিয়ে সরকারকে সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com