1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

মেট্রোরেলের ঢাবি ও বিজয় সরণি স্টেশন চালু

  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৩০ Time View

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন খুলে দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই এ দুটি স্টেশনে যাত্রী ওঠানামা করছেন।

ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকাল থেকেই মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়েছে। অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে উদ্বোধনের ফলে শিক্ষার্থীদের জন্য যাতায়াতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিক্ষার্থীরা খুব সহজে ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারছেন। এটি সবচেয়ে বেশি কার্যকর হয়েছে উত্তরা ও মিরপুর এলাকার শিক্ষার্থীদের জন্য। বাকিরা ফার্মগেট স্টেশন থেকে ট্রেনে চড়ে অনায়াসে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবেন। অন্যদিকে মতিঝিল থেকেও আসা যাবে বিশ্ববিদ্যালয়ে। এছাড়া মেট্রোরেল ব্যবহার করে বিজয় সরণির স্টেশনেও যাত্রীরা চলাচল করতে পারবেন।

মেট্রোরেলের পথটির নাম দেওয়া হয়েছে এমআরটি লাইন-৬। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই পথে ১৭টি স্টেশন হবে। এরই মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল স্টেশন চালু হয়েছে। এখন শুধু ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলাদেশ সচিবালয় ও কমলাপুর স্টেশন বাকি। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল পথ নির্মাণ এখনো বাস্তবায়ন হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com