1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৮

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৪ এএম
  • ২৫৫ Time View

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কয়েকগুণ কমে এসেছে। গত তিন দিন ধরে তাপমাত্রার পারদ ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও মঙ্গলবার (১২ ডিসেম্বর) তা ১১ দশমিক ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে; যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই দিন ভোর ৬টায় রেকর্ড করা হয় ১২ ডিগ্রি। তবে তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ২ ডিগ্রি কমলেও সকাল সাড়ে ৮টার পর খানিকটা উঁকি দিয়েছে সূর্য।

সরেজমিনে সকাল থেকে জেলা শহরের ধাক্কামারা ও শেরেবাংলা পার্ক এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে পড়ে জেলা শহরের চারপাশ। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে কিছু মানুষকে বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

বাসচালক আবুল বলেন, ‘ঘন কুয়াশার কারণে সকালে ও রাতে গাড়ি চালাতে খুব সমস্যায় পড়তে হয়। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তায় নামতে হচ্ছে।’

আমিরুল ইসলাম নামে শ্রমিক বলেন, গরম কাপড়ের অভাবে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে। যদি সরকারি বা বেসরকারিভাবে দ্রুত আমাদের পাশে দাঁড়ায় তাহলে দুর্ভোগ কিছুটা কমবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষণ রোকনুজ্জামান রোকন বলেন, গত সোমবার (১১ ডিসেম্বর) তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা থাকলেও তা আজ সকাল ৬টায় ১২ ডিগ্রিতে নেমে যায়। ৩ ঘণ্টার ব্যবধানে তা কমে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামীতে তাপমাত্রা আরও কমে আসার পাশাপাশি শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com