1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

শাকিব খানের নতুন সিনেমার ফার্স্ট লুক

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯.০৭ পিএম
  • ৩৪২ Time View

একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কিছুদিন আগেই ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছেন এ অভিনেতা। এ ছাড়া শাকিবের মার্কিনি নায়িকাও শুটিং শুরু করতে দেশে এসেছেন। এসবের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে সিনেমার ঘোষণা করা হয়। এর পর সেখানেই সিনেমাটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়।

শাকিব খানের নতুন সিনেমার নাম ‘তুফান’। এটি পরিচালনা করবেন রায়হান রাফী। যদিও এর আগেই জানা গিয়েছিল রাফীর পরিচালনায় শাকিব খান একটি নতুন সিনেমা করবেন। তবে ওই সিনেমার নাম ছিল ‘অভিনেতা’। তবে এবার সঠিক নামটি জানা গেল।

রায়হান রাফী পরিচালিত শাকিব খানের নতুন সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।

মারকাট অ্যাকশন ধাঁচের সিনেমায় শাকিব খানকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। নতুন সিনেমা ‘তুফান’ তেমনই ধুন্ধুমার ও হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের সিনেমা।

অন্যদিকে আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে। টানা শুটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কাজ শেষ করবেন তিনি। এর পর বাকি অংশের শুট করতে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com