1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

চলনবিল অধ্যুষিত তাড়াশের সুস্বাদু খেজুর গুড় রপ্তানী হচ্ছে সারাদেশে

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০.৩৫ পিএম
  • ৩৫৩ Time View

নিজস্ব প্রতিনিধি: শীতে এলেই সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা।  শীত মৌসুমে তৈরী সুস্বাদু খেজুর গুড় এলাকার চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে সারাদেশে।

তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রায় ২০ থেকে ২৫ হাজার খেজুর গাছ রয়েছে। এ গাছ থেকে প্রতি বছর প্রায় ১ হাজার ৮০০ মে.টন রস সংগ্রহ হয়ে থাকে। আর ওই রস থেকে তৈরি হয় প্রায় ২০ থেকে ২২ মে.টন সুস্বাধু খেজুর গুড়।

সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে এলাকার গাছিয়ারা ছাড়াও রাজশাহী জেলার বাঘা ও চারঘাট, নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়া উপজেলা থেকে প্রায় ৫০ থেকে ৬০টি গাছিয়ার দল খেজুর রস সংগ্রহ করে গুড় তৈরী করতে তাড়াশ উপজেলায় এসেছেন। তারা শীতের মৌসুমের জন্য এলাকার খেজুর গাছ মালিকদের কাছ থেকে গাছ প্রতি ৩ কেজি গুড়ের বিনিময়ে খেজুর গাছগুলো লীজ নেন। বিকাল থেকে সন্ধ্যা অবধি গাছগুলো এক বিশেষ কায়দায় কেটে তাতে হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়। ভোর রাত থেকে রস সংগ্রহ করে সকালে বড় কড়াইয়ে করে আগুনে তাপ দেয়া হয়। পাতলা রস গাড় হলে বা বাটখাড়ায় ঢেলে তৈরী করা হয় খুড়ি গুড়, পাটালী গুড় ও ঝোলা গুড়।

উপজেলার মাধাইনগর ইউনিয়নের ধাপ-ওয়াশীন গ্রামের গাছি ইছহাক আলী জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা এ উপজেলায় থেকে সুস্বাদু থেজুর গুড় কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি খেজুর গুড় ৯৫ টাকা থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ দিকে রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিপুর গ্রামের গাছি শামসুল ইসলাম জানান, আমরা ভেজাল মুক্ত সুস্বাদু গুড় তৈরী করি। তাই এ উপজেলার গুড়ের চাহিদা বেশী।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, শীত মৌসুমে এ উপজেলায় খেজুরের রস থেকে প্রচুর গুড় তৈরী হয়। গুড় তৈরীর স্থানগুলো সার্বক্ষনিক কৃষি অধিদপ্তরের অধিনে মনিটরিং করা হয়। তাই তাড়াশের তৈরী সুস্বাদু খেজুর গুড় সারাদেশে রপ্তানী হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com