1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

সেরা করদাতা হলেন সাকিব আল হাসান

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৯.২৮ পিএম
  • ২৭৮ Time View

খেলার মাঠ কাপিয়ে এবার রাজনীতির মাঠের হাল ধরতে চলেছেন সাকিব আল হাসান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে তিনি নৌকা প্রতীকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। খেলোয়াড় শ্রেণিতে এবার শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন তিনি।

খেলা, রাজনীতির পাশাপাশি সেরা করদাতার তালিকায় এবারও নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

খেলোয়াড় শ্রেণিতে এবার সাকিবসহ তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। যাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মো. মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান। গত বছরও এ তালিকায় তিন ক্রিকেটার ছিলেন। তাঁদের মধ্যে সাকিব ও তামিম গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও তালিকায় রয়েছেন। তাঁদের বাইরে এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।

এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com