বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির! সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে হলিউড নায়কের স্টাইলে কিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৯৩ Time View
Kim-John

উত্তর কোরিয়ার জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন কোনো বিষয় নয়। দেশটি তার নিজস্ব শক্তিমত্তা প্রদর্শনে এ ধরনের কর্মকান্ড প্রায়ই দেখিয়ে থাকে; কিন্তু এবারে তার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে সর্বোচ্চ নেতা কিম জং উনের হলিউডের নায়কের স্টাইলে আসাকে অনেকেরই নজর কেড়েছে।

গত বৃহস্পতিবার সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালায় দেশটি। কিম জং উনের পোশাক ও তার অঙ্গভঙ্গির কারণে বিশ্বের অনেকের কাছে এটি মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্রীয় টেলিভিশনেও এটি বিশেষ কায়দায় প্রচার করা হয়। সংগত কারণেই কৌতূহুলী মানুষের মনে এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

আরও একটি বিষয় সংবাদ প্রচারের সময় বিজয়ী সুরের পরিবর্তে হলিউডের চলচ্চিত্রের অনুকরণ করা হয়, যেমনটা আগে কোরীয়রা কখোনোই দেখেননি। লেদার জ্যাকেট পরিহিত কিম জং উন, চোখে কালো চশমা; ভিডিও ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ডে নাটকীয় সংগীত সবকিছুই ছিল এতে। দর্শকরা ১৫ মিনিট ধরে ভিডিও ইফেক্ট, পরিকল্পিত মঞ্চায়ন এবং কিম জং উনের চশমা সরোনার দৃশ্য দেখেছেন। চশমা সরিয়ে যেন কিম বলছিলেন, ‘চালিয়ে যাও’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS