1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

পুঁজিবাজার ও বন্ডে সাকিবের বিনিয়োগ সাড়ে ৪৩ কোটি টাকা

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৯.৩৬ পিএম
  • ৩২৩ Time View

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি। এ ছাড়া পুঁজিবাজার, বন্ড ও ঋণপত্রে তাঁর বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া সোনা আছে ২৫ ভরি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান হলফনামায় তাঁর পেশা লিখেছেন ক্রিকেটার। তাঁর বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। প্রায় ২৩ লাখ টাকা তিনি আয় করেন ব্যাংক আমানত থেকে। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে- বিবিএ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাবপত্র ও ইলেকট্রনিকসামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।

আরও জানা যায়, জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। আর ইস্টার্ণ ব্যাংকের কাছে ঋণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com