মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শপথ নিতে সংসদ ভবনে আসছেন নবনির্বাচিত এমপিরা ১৭ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন, দেশবাসীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার ওমরাহ শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ বগুড়া-৬ শূন্য করল নির্বাচন কমিশন বাংলাদেশ ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির

রিটার্ন দাখিলের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩২০ Time View

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন জমা দেয়া যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করেছে এনবিআর।

এতে বলা হয়, ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ সময় ছিল ৩০ নভেম্বর। এখন সেটি বাড়িয়ে ২০২৪ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি বাড়ানো হয়েছে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়। কোম্পানি করদাতাদের রিটার্ন জমা দেয়ার শেষ সময় ছিল আগামী ১৫ জানুয়ারি। সেটি বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এর আগে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন প্রতিপালন ও আয়কর পরিপত্র দেরিতে প্রকাশ করার কারণে করদাতারা প্রস্তুতির তেমন সময় পাননি। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের ভেতরে আয়কর রিটার্ন দাখিল সম্ভব হবে না।

গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আয়কর রিটার্ন জমা। এনবিআর জানিয়েছে, ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২৩। এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ বছর আয়কর দিবসের প্রতিপাদ্য- ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।’ স্লোগান হলো- ‘আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো।’

অনলাইনে আয়কর রিটার্ন (www.etaxnbr.gov.bd) দাখিল সিস্টেমটি চালু রয়েছে। এরইমধ্যে করদাতারা এ সিস্টেমে রেজিস্ট্রেশন করাসহ রিটার্ন তৈরি এবং রিটার্ন দাখিল করতে পারছেন। হটলাইন নম্বর: ০৯৬৪৩৭১৭১৭১ এর মাধ্যমে ই-রিটার্ন সম্পর্কে পরামর্শ নিয়ে করদাতারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

এ বছর প্রথমবারের মত করশূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্তি স্বীকার এবং সনদ দুটোই পাওয়া যাবে। ফলে এই শ্রেণীর করদাতাদের কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

ই-পেমেন্টের মাধ্যমে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, ই-টিন (www.etdsnbr.gov.bd) সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে এনবিআর। তাছাড়া ই-টিন রেজিস্ট্রেশন (www.incometaxnbr.gov.bd) বুথে প্রয়োজনীয় তথ্য দেয়া সাপেক্ষে নতুন করদাতারা ই-টিন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

এছাড়া করদাতারা উৎসবমুখর পরিবেশে নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২৩-২০২৪ করবর্ষের স্ব স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS