1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কৃষিঋণ বিতরণে ব্যর্থ ৫ ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৩.১৬ পিএম
  • ২৮২ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে খাদ্য উৎপাদন প্রসারে কৃষিখাতে ৩৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম চারমাসে ব্যাংকগুলো ১১ হাজার ৯৬০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা এ অর্থবছরের লক্ষ্যমাত্রার ৩৪ দশমিক ১৭ শতাংশ। আলোচ্য সময়ে ঋণ বিতরণে ব্যর্থ হয়েছে পাঁচটি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের এই চার মাসে ৫টি ব্যাংক লক্ষ্যমাত্রার ৫ শতাংশের কম ঋণ বিতরণ করেছে। এরমধ্যে দুটি ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণে পুরোপুরি ব্যর্থতা দেখিয়েছে। সিটিজেন ব্যাংক এবং বিদেশি ওরি ব্যাংক কৃষি ও পল্লী খাতে কোনো ঋণ বিতরণ করতে পারেনি।

এছাড়া, তিনটি ব্যাংক এখন পর্যন্ত ৫ শতাংশও ঋণ বিতরণে ব্যর্থ হয়েছে। এ ব্যাংকগুলো হচ্ছে– পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথম চারমাসে (জুলাই-অক্টোবর) বিতরণকৃত কৃষি ও পল্লী ঋণের মধ্যে সরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ৭৬৯ কোটি টাকা। এছাড়া, বিদেশি ব্যাংকগুলো ৮৪৪ কোটি এবং বেসরকারি খাতের ব্যাংকগুলো বিতরণ করেছে ৭ হাজার ৩৪৫ কোটি টাকা।

আলোচিত সময়ে লক্ষ্যমাত্রার সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে বিদেশি ব্যাংকগুলো। এই ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৮০ দশমিক ৬৮ শতাংশ ঋণ বিতরণ করেছে। বেসরকারি ব্যাংকগুলো করেছে ৩৩ দশমিক ৫১ শতাংশ এবং সরকারি ব্যাংকগুলো বিতরণ লক্ষ্যমাত্রার ৩১ দশমিক ৩৩ শতাংশ বিতরণ করেছে।

ব্যাংকাররা বলছেন, কৃষি ঋণ বিতরণে পরিমাণের পাশাপাশি মানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যাতে সব ব্যাংক কৃষি ঋণ বিতরণ করে। যে সব বাণিজ্যিক ব্যাংকের পল্লী অঞ্চলে নিজস্ব শাখা নেই, যেসব ব্যাংক ক্ষুদ্র ঋণ সংস্থার বা এনজিও মাধ্যমে বিতরণ করে– সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যার কারণে সামগ্রিকভাবে কৃষিঋণ বিতরণ ভালো বলে জানান তারা।

কৃষি ঋণ বিতরণের পাশাপাশি কৃষকের ফেরত দেওয়া ঋণের হার সন্তোষজনক। আবার কৃষি ঋণে খেলাপি কৃষকের হারও তুলনামূলক কম। তথ্য বলছে, কৃষি ঋণে খেলাপির হারও ৭ দশমিক ২৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com