1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

পাবনায় এবারেও এইচএসসি পরীক্ষায় তিন দৃষ্টি প্রতিবন্ধীর সাফল্য

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪.৫০ পিএম
  • ৫৯৭ Time View

নিজস্ব প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় এবারেও পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে  ৩ জন পাস করে।

তারা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুরের বাবলাবনা গ্রামের আনছার আলীর ছেলে মেশাররফ হোসেন। পাবনা সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুরের ওয়াজেদ আলীর ছেলে শুভন মোল্লা। পাবনা সদরের দোগাছী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গাজীপুরের রমিজ উদ্দিনের ছেলে মো. রোমান মিয়া। পাবনা সদরের দোগাছী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ২.৪২ পেয়েছে।

ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, এবার এ প্রতিষ্ঠান থেকে ৭ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ৩ জন পাস করেছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটি আরও অগ্রসর হবে ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর আবুল হোসেন বলেন, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, দরিদ্র ও অসহায় মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানটি করা হয়েছে। সমাজের দানশীল মানুষের দান ও অনুদানে পরিচালিত এ প্রতিষ্ঠান। ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দিতে পারলে এ প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। কিন্তু বোর্ড থেকে সেভাবে কোনো সাপোর্ট পাই না। দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষার জন্য টাকা দিয়ে শ্রুতি লেখক দিতে হয়।

তিনি বলেন, ট্রাস্ট থেকে সকল খরচ বিশেষ করে থাকা-খাওয়া, শিক্ষা ও চিকিৎসাসহ সকল ব্যয়ভার বহন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com