বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সরকারের বহুমুখী উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেনঃ তথ্যমন্ত্রী পর্ষদ সভার তারিখ ঘোষণা নিটল ইন্সুরেন্সের স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২৫-২৬ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা সরকারের বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা! দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক!! ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান

লোগো ব্যবহার করে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪৯৮ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ঋণের বিষয়ে মিথ্যা বা ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, সম্প্রতি মোবাইল অ্যাপস, ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম বা লোগো ব্যবহার করে সাধারণ জনগণকে কম সুদে ঋণ বা সহজ ঋণ দেয়ার বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।

তবে বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনো প্রকার ঋণ জনগণকে দেয় না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

লোগো

এ ধরনের ভুয়া গ্রুপ বা আইডির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS