1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

৭,৬৩৪ কোটি টাকার বিদ্যুৎ কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০.৩৪ এএম
  • ২১৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ বছরে ৭ হাজার ৬৩৪ কোটি ৪০ লাখ টাকার বিদ্যুৎ কিনবে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট নয়টি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, বিদ্যুৎ বিভাগের দুটি, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটিসহ মোট সাতটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব প্রত্যাহার করে নেয়া হয়েছে।

সভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সিদ্দিকী ফ্যাব্রিকস লিমিটেড, ইনটেক ইঞ্জিনিয়ার্স জিএমবিএইচ ও সৌদিয়া জার্মান পাওয়ার প্লান্ট লিমিটেডের কনসোর্টিয়াম কেন্দ্রটি নির্মাণ করবে। প্রতি কিলোওয়াট ঘণ্টা ২১ দশমিক ১০৫ টাকা বা দশমিক ১৯ ডলার হিসেবে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কেনা বাবদ আনুমানিক ৪ হাজার ৬৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।

বিপিডিবি কর্তৃক ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। বিইআইএইচসিএল, বিজেডএইজই, ইএনএএম-এর কনসোর্টিয়াম এ কেন্দ্রটি নির্মাণ করবে। নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে প্রতি কিলোওয়াট ঘণ্টা দশমিক শূন্য ৯৯৬ ডলার বা ১১ দশমিক শূন্য শূন্য ৫৮ টাকা হিসেবে ২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় আনুমানিক ৩ হাজার ৫৬৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com