1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কক্সবাজার এক্সপ্রেসের সময়সূচি প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১১.৫১ পিএম
  • ৩৭৬ Time View

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা থেকে কক্সবাজারে আগামী ১ ডিসেম্বর থেকে চলবে কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি। মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে কক্সবাজার এক্সপ্রেস নামে ট্রেনটি চলবে। এর নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি আসন থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছবে ভোর ৬টা ৪০ মিনিটে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।

এদিকে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় পিছিয়ে গেছে ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এই রুটের আগাম টিকিট বিক্রির কথা ছিল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় মঙ্গলবার থেকে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে কোন দিন থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

টিকিট বিক্রি শুরু না হলেও ১৩ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ভাড়া লাগবে ১২৫ টাকা আর মেইল ট্রেনে লাগবে ১৭০ টাকা। শোভন চেয়ারে ৫০০ ও এসি বার্থে (ভ্যাটসহ) পড়বে ১ হাজার ৭২৫ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com