বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৭ ফেব্রুয়ারি দিনাজপুরসহ ৩টি জেলা সফর করবেন আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবার ক্ষমা চাইলেন তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৯৬ Time View

সংবাদকর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।
গত বৃহস্পতিবার বেসরকারি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন এই অভিনেত্রী। তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন বিনোদন সাংবাদিকেরা।

এর মধ্যেই আজ শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

বুধবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিশা, পরে হাসপাতাল থেকে ছাড়া পান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা।

ফেসবুক পোস্টে তিশা লিখেছেন, ‘বিগত কয়েক দিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানা ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফোনকলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম।

এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।

সাংবাদিক ভাইদের উদ্দেশে আমি একটা কথা বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সব সময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও লিখেছেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এত দূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন, আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS