1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২ লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহের অনুমতি আগস্টে রেমিট্যান্স এল ২৯৬ কোটি ডলার, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ

৪ মাসে এনবিআরের রাজস্ব আদায় ১,০২,৪৪৫ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০.২৪ পিএম
  • ১৬৮২ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এনবিআর রাজস্ব আদায় করেছে ১ লাখ ২ হাজার ৪৪৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১২ দশমিক ৬৮ শতাংশ বেশি।

এনবিআরের রাজস্ব সংগ্রহের সাময়িক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ২৯৫ কোটি টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৮৪৯ কোটি টাকা কম আয় হয়েছে। পুরো অর্থবছরে মোট ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।

চার মাসে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাত থেকে রাজস্ব এসেছে ৩৮ হাজার ৪৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৪ হাজার ১৯৭ কোটি টাকা। সে হিসাবে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ। আমদানি-রপ্তানি পর্যায়ে এ সময়ে ৩২ হাজার ৭৫৩ কোটি টাকার রাজস্ব আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ হাজার ৯৩৬ কোটি টাকা। এ খাতে আয় বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ।

এ ছাড়া আয়কর ও ভ্রমণকর খাত থেকে চার মাসে রাজস্ব এসেছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা এবং বেড়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির শর্ত হিসেবে চলতি অর্থবছরে কর-জিডিপি অনুপাত শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। শুধু আইএমএফের ঋণের শর্তের কারণে নয়, অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পরামর্শ দিয়ে আসছেন অর্থনীতিবিদরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com