1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

৩৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৭১ Time View

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে বিক্রি করার জন্য ৫০ লাখ লিটার সয়াবিন তেল ও ২৭ হাজার টন মসুর ডাল কেনা হচ্ছে। এ জন্য ব্যয় হবে ৩৪৫ কোটি টাকা। এর মধ্যে মসুর ডাল কিনতে ২৬৭ কোটি ৭২ লাখ ও সয়াবিন তেলের জন্য ৭৭ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে সরকারের।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি পণ্য কিনতে চারটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

ক্রয় কমিটিতে নির্ধারিত ছিল তেল–ডালের দুটি প্রস্তাব। পাশাপাশি আরও দুটি ডাল কেনার প্রস্তাব টেবিলে উপস্থাপিত হয় এবং সব প্রস্তাবই অনুমোদিত হয় বলে জানান সাঈদ মাহবুব খান।

একটি প্রস্তাবে ১১ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ১০০ টাকা কেজি দরে এ ডাল কেনায় খরচ হবে ১১০ কোটি টাকা, যা সরবরাহ করবে গ্লোবাল করপোরেশন ঢাকা ট্রেডিং।

তুরস্ক থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১০২ টাকা ১৩ পয়সা কেজি দরে এ ডাল কিনতে খরচ হবে ৯৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আরও ৬ হাজার টন মসুর ডাল কেনার আলাদা একটি প্রস্তাব অনুমোদিত হয়। এম এস রয় ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তা কেনা হবে ৬০ কোটি ৫৯ লাখ টাকায়।

দেশের বাজারে মোটা দানা, মাঝারি দানা ও ছোট দানা—এ তিন ধরনের মসুর ডাল পাওয়া যায়। টিসিবির বাজারদরের তথ্য অনুযায়ী আজ বাজারে মোটা দানার মসুর ডাল ১০৫ থেকে ১১০ টাকা, মাঝারি দানা ১২০ থেকে ১২৫ ও ছোট দানা ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে।

এদিকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তা আনা হবে বেসরকারি কোম্পানি সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে।

টিসিবির তথ্য অনুযায়ী আজ ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ থেকে ১৫৫ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৩০ থেকে ১৬৮ টাকা দরে কেনাবেচা হচ্ছে।

সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি দিয়ে টিসিবি সয়াবিন তেল ১০০ টাকা লিটার এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com