1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটন এর

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৩.১৫ পিএম
  • ১৯৮ Time View
Putin-vs-Biden

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে আমেরিকা দফায় দফায় রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সর্বশেষ নজির হচ্ছে এইসব সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ।

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মোকাবেলার উপায় নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট এবং শিল্পোন্নত জি-সেভেন নেতাদের সঙ্গে আলোচনার পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হয়। জো বাইডেন গতকাল (বৃহস্পতিবার) ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট, জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেন। নজিরবিহীনভাবে এই তিনটি সংস্থা ঐক্যবদ্ধভাবে ব্রাসেলস শীর্ষ সম্মেলনে মিলিত হয়।

ব্রাসেলস বৈঠক শেষে জো বাইডেন সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। অবশ্য এর আগে তিনি টুইটার বার্তায় জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কোম্পানির ৪০০’র বেশি ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

রাশিয়ার সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সভকমব্যাংকের ১৭ জন বোর্ড মেম্বারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত ৪৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর আগে আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে যা এরইমধ্যে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com