1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১১.০৪ এএম
  • ২৬৮ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধা সুন্দরগঞ্জে হাত পায়ের রগ কেটে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার ২নং সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ব্যক্তিগত কাজ সেরে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার হাত-পায়ের রগ কেটে দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় জাহিদুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৩টার দিকে সেখানে মারা যান তিনি।

ওসি আরও জানান, এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com