1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংকে নগদ লভ্যাংশ বন্ধ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে জিপিএইচ ইস্পাত চুয়াডাঙ্গায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত; দ্রুত বিচার, মাদক দমন ও তদন্ত জোরদারের ওপর গুরুত্বারোপ চাদরে ঢাকা শৈশবের রক্তাক্ত ধারা আর কতকাল সইবে জাতি এই পৈশাচিকতার বিকৃত যৌন লালসার বিষাক্ত থাবা? সুনামগঞ্জের দিরাইয়ের এক ছয়মাসের শিশু হামে আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু উলিপুরে ঈদ ভিজিএফের চাল সিন্ডিকেটের পকেটে, বঞ্চিত হতদরিদ্ররা: তদন্তের দাবি চট্টগ্রাম নগরীতে একের পর এক শিশু ধর্ষণ, রেশ কাটেনি- ফের ৩ শিশু ধর্ষণের চেষ্টা সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনর শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন

এনআরবি ব্যাংকের আইপিও অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ১৪৬ Time View

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এনআরবি ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর ) অনুষ্ঠিত বিএসইসির ৮৮৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এনআরবি ব্যাংক পুঁজিবাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।

আইপিও অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটিকে একটি শর্ত দিয়েছে বিএসইসি। শর্ত অনুসারে, তালিকাভুক্তির আগে ব্যাংকটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com