1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ৩ সেপ্টেম্বর শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ মাধবপুর যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন; ভিডিও ভাইরালের পর স্বামী আটক ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে দারুণ অফার টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

অবরোধের ৬ দিনে ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলার

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১১.৪৭ এএম
  • ২১৩ Time View

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের প্রথম ছয় দিনে দেশের অর্থনীতির সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পোস্টে একথা বলেন। জয় তার ফেসবুক পোস্টে লিখেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতিমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাজনীতি বিষয়ে বাংলাদেশি ইংরেজি ভাষার ব্লগ bdanalytica-এ প্রকাশিত একটি নিবন্ধের ওয়েব লিঙ্ক শেয়ার করে জয় লিখেছেন, প্রধানত বাস এবং ট্রাকগুলোকে লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জয় আরও লিখেছেন, বিএনপি ও তাদের সহযোগীরা তাদের গুণ্ডাদের প্রতিটি হামলার জন্য তিন হাজার টাকা দিচ্ছে। পরিবহন খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে, কারণ বেশি ঝুঁকির কারণে ভাড়া আকাশচুম্বী হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশকে ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যের মৃত্যু হয় ও আহত হন অনেকে। এ ঘটনায় মামলা দায়েরের পর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করতে থাকে পুলিশ। এ অবস্থায় নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো। পরে ৩০ অক্টোবর থেকে টানা তিন দিন দেশব্যাপী অবরোধের ডাক দেওয়া হয়। মাঝে তিন দিন বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। এরপর ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com