1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’

  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৮.০৪ পিএম
  • ৪৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্মার্ট ডিভাইসের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে ইনফিনিক্স। এরই ধারাবাহিকতায় বাজারে ল্যাপটপ আনতে যাচ্ছে এই প্রযুক্তি ব্র্যান্ডটি। সম্প্রতি বাংলাদেশে প্রদর্শন করা হয়েছে তাদের নতুন ল্যাপটপ। ঢাকায় অনুষ্ঠিত সিটি আইটি মেগা ফেয়ার ২০২৩-এ ইনফিনিক্সের স্টলে দুটি মডেলের ল্যাপটপ প্রদর্শিত হয়।

মেলায় প্রদর্শিত ইনফিনিক্স ইনবুক এক্স টু এবং ইনবুক ওয়াই টু প্লাস মডেলগুলো বাংলাদেশের বাজারে আসবে খুব শীঘ্রই। আর দামও থাকবে বাজেটের মধ্যেই।

অ্যালুমিনিয়াম এলয় বডির ইনফিনিক্স ইনবুক এক্স টু ল্যাপটপটি দেখতে চিকন ও ওজনে বেশ হালকা। লাল, নেভি ব্লু, ধূসর ও সবুজ এই চারটি রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ। এটি ১১তম প্রজন্মের কোর আই৩, আই৫ ও আই৭ প্রসেসরের ভ্যারিয়েন্টে বাজারে থাকবে বলে আশা করা হচ্ছে।

ওয়াই টু প্লাস ল্যাপটপটি এক্স টু ল্যাপটপের চাইতে আকারে কিছুটা বড়। এই ল্যাপটপটি পাওয়া যাবে রূপালি, ধূসর ও নীল রঙে। এটিও থাকবে আই৩, আই৫ ও আই৭ প্রসেসর ভ্যারিয়েন্টে।

ল্যাপটপের বিস্তারিত এবং ইনফিনিক্স ইনবুক এক্স টু এবং ইনবুক ওয়াই টু প্লাস এর যেসব ভার্সন বাংলাদেশে পাওয়া যাবে সে সম্পর্কিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে।

ইনফিনিক্স ল্যাপটপের যাত্রা শুরু হয় ইনবুক এক্স ওয়ান মডেলের মাধ্যমে। বর্তমানে এশিয়া ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের বাজারে ইনফিনিক্স ল্যাপটপের বিভিন্ন মডেলকে ইতোমধ্যে স্বাগত জানানো হয়েছে। 

গত ২ অক্টোবর থেকে ঢাকায় অনুষ্ঠিত হওয়া ছয় দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ারে নতুন মডেলের পিসি, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরাসহ নতুন সব প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com