1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :

আটঘরিয়ায় বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭.৫১ পিএম
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিনিধি: বিএনপি-জামায়াত এর অবধৈ হরতাল অগ্নিসংযোগ ও অবরোধ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিলটি আটঘরিয়ার দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক আটঘরিয়া শাখার সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমীন হোসেন চঞ্চল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাবান মন্ডল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, চাঁদভা ইউনিয়ন ৬নং ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, একদন্ত ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএ, মানিক হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, ছাত্রলীগ নেতা খাইরুল হাসান নাসিম প্রমুখ।

আওয়ামী লীগ নেতা নাসিম, সাবেক ছাত্রলীগের সভাপতি বাঁধনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com