1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডসে ৬ ক্যাটাগরিতে পুরস্কৃত সি পার্ল বিচ রিসোর্ট

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭.২৪ পিএম
  • ৪৬৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস ১৭তম আসরে পুরস্কৃত হয়েছে বিশ্বের সেরা কিছু হোটেল, স্পা, রেস্তোরাঁ ও ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত এ আয়োজনে ছয় ক্যাটাগরিতে স্বীকৃতি পায় বাংলাদেশের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

গ্রিসের গ্র্যান্ড হায়াত এথেন্সে এবারের আয়োজন বসে। সেখানে সি পার্ল বিচ রির্সোট অ্যান্ড স্পা জিতে লাক্সারি সিসাইড রিসোর্ট- দক্ষিণ পশ্চিম এশিয়া ও লাক্সারি স্পা রিসোর্ট-বাংলাদেশ এবং পার্ল স্পা অ্যান্ড ওয়েলনেস জেতে লাক্সারি হেলথ অ্যান্ড ফিটনেস স্পা – দক্ষিণ পশ্চিম এশিয়া, লাক্সারি ওয়েলনেস স্পা – বাংলাদেশ ও লাক্সারি রিসোর্ট স্পা-বাংলাদেশের পুরস্কার।

এছাড়া গ্রুপের জেনারেল ম্যানেজার আজিম শাহকে সেরা জেনারেল ম্যানেজার- বাংলাদেশ হিসেবেও ঘোষণা করা হয়।

এ বিষয়ে আজিম শাহ বলেন, এ স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত ও সম্মানিত। পুরস্কারটি সি পার্ল কক্সবাজারকে শুধু একটি বিশ্বমানের বিলাসবহুল হোটেল হিসেবে নয়, অতিথিদের অভিজ্ঞতা উন্নত করার অঙ্গীকার হিসেবেও স্বীকৃতি দেয়। এও দেখায় যে সি পার্ল কক্সবাজার পরিবেশগতভাবে দায়বদ্ধ থাকার পাশাপাশি আবাসনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, আতিথেয়তা, পরিষেবা ও খাবারের ক্ষেত্রে সর্বোত্তম সেবা প্রদানের জন্য ভালো অবস্থানে রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com