1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

ভৈরবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেনের কোচের দরজা খুলে নিয়ে যাওয়ার সময় যুবক আটক

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১০.২৩ পিএম
  • ৪০০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচের দরজা খুলে নিয়ে যাওয়ার সময় শাওন (১৯) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। আটককৃত যুবক শাওন পৌর শহরের জগন্নাথপুর এলাকার ইউনুছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার ছেলে। 

রোববার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে শহরের পঞ্চবটি কাঠেরপুল এলাকায় ওই যুবককে আটক করা হয়।

আটকের পর এলাকাবাসী যুবকটিকে রেলওয়ে থানা পুলিশকে সোপর্দ করে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় ভৈরব জগন্নাথপুর রেলওয়ে স্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত কোচের এক সপ্তাহ যাবত পরে আছে। এখানে কোন পুলিশ দায়িত্ব পালন না করায় ক্ষতিগ্রস্ত কোচের মূল্যবান যন্ত্রাংশ দুস্কৃতকারিরা খুলে নিয়ে যাচ্ছে। কোচগুলো সাধারণ মানুষের চলাচলের রাস্তার উপর রাখায় মানুষের দুর্ভোগ বেড়েছে। রাস্তা বন্ধ থাকায় রেল লাইন ধরে চলাচল করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঝুঁকিও রয়েছে।

ভৈরব নিরাপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীরের সাথে কথা হলে তিনি জানান, রোববার (২৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত কোচের দরজা খুলে নিয়ে যাওয়ার ঘটনায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে। চুরির ঘটনায় মামলা দায়ের করেছি। মামলাটি রেলওয়ে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।

স্টেশন মাস্টার ইউছুফ আলী অপু বলেন, আমরা নিরাপত্তা বাহিনীকে মেমো দিয়েছি ওইখানে ডিউটি করার জন্য। কিন্তু তাদের লোকবল সংকট থাকার কারণে নিয়মিত ডিউটি করতে পারছেনা।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আলীম হোসেন সিকদার বলেন, নিরাপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীর বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত করে চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com