1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

স্পেশাল অডিটর নিয়োগ ইনটেকের প্রকৃত চিত্র তদন্তে

  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ১২.৩২ পিএম
  • ২০৫ Time View
Intech

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের সর্বশেষ তিন বছরের আর্থিক প্রতিবেদনের প্রকৃত ঘটনা তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস জি কিবরিয়া অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। গতকাল বিএসইসি থেকে জি কিবরিয়া অ্যান্ড কোম্পানিকে দেয়া একটি চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির ওই চিঠিতে বলা হয়েছে, গত তিন বছরে ইনটেক লিমিটেড ব্যালান্স শিট, আর্থিক বিবরণী, কোম্পানির সম্পদ, দায় এবং ইকুইটি সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে কিনা, তা খতিয়ে দেখবে কিবরিয়া অ্যান্ড কোম্পানি। এ ছাড়াও কোম্পানির সাবেক চেয়ারম্যান এটিএম মাহবুবুল আলম, তার পরিবারের সদস্য বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে ইনটেক লিমিটেডের কোনো সম্পদ স্থানান্তর হয়েছে কি নাÑতাও খতিয়ে দেখতে অডিট প্রতিষ্ঠানকে বলা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক খরচ, বর্তমান সম্পদের বিবরণসহ ইনটেক যেসব রিপোর্ট জমা দিয়েছে, তার বিস্তারিত জানাতে বলা হয়েছে।

কোম্পানির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব, প্রধান আর্থিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আর্থিক লেনদেনের বিস্তারিত জানাতে এবং বেআইনি লেনদেনের প্রমাণ জমা দিতে চিঠিতে অডিট কমিটিকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

উল্লেখ্য, ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ইনটেক লিমিটেড বিনিয়োগকারীদের মাত্র একবার নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২০ সালে কোম্পানিটি নামমাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর ২০২১ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ২০১৭ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ০৫ পয়সা। পরের বছর আয় বাড়লেও ২০১৯ সালে ইপিএস ১ টাকার নিচে নেমে আসে। আর ২০২০ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে মাত্র ১৫ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com