1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

উত্তম চরিত্র পেতে নবীজির ৭ দোয়া

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১১.২৩ এএম
  • ২৮৮ Time View

অনুপম আদর্শের মহামানব মুহাম্মদ সা.। উত্তম চরিত্র আর চরিত্র মাধুর্যতাই ছিলো তার শ্রেষ্ঠ গুণ। রাসুল সা. তারপরও সবসময় উত্তর চরিত্র আর অনুপম আদর্শের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। মানুষ বলে ব্যবহারই বংশের পরিচয়। ব্যবহারে যার মাধুর্যদা রয়েছে তাকেই উত্তম মানুষ মনে করা হয়। রাসুল সা. এজন্যই সবসময় আল্লাহর দরবারে উত্তম আচরণের জন্য দোয়া করতেন।

মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ উত্তম চরিত্র। এটিই জান্নাতে যাওয়ার অন্যতম সোপান। রাসুল সা. চরিত্র সংশোধনে গুরুত্ব দিয়েছেন অনেক অনেক বেশি। উত্তম চরিত্রের জন্য তিনি দোয়া করেছেন। আমাদের কয়েকটি দোয়া শিখিয়েছেন।

اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا উচ্চারণ: আল্লাহুম্মা আল্লিফ বাইনা ক্বুলুবিনা, ওয়াসলিহ যাতা বাইনিনা। অর্থ: হে আল্লাহ,আমাদের হৃদয়গুলোর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি কর আর আমাদের (বিবদমান বিষয়গুলো) সমাধান করে দাও। (আবু দাউদ ৯৬৯)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْأَخْلَاقِ، وَالْأَعْمَالِ، وَالْأَهْوَاءِ والْأَدْوَاءِ উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আ’মালি, ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। 

অর্থ: হে আল্লাহ তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ, কু প্রবৃত্তি এবং দুরারোগ্য ব্যাধী থেকে আশ্রয় চাই। (তিরমিজি)


اللَّهُمَّ اهْدِنِي لأَحْسَنِ الأَعْمَالِ وَأَحْسَنِ الأَخْلاقِ ، فَإِنَّهُ لا يَهْدِي لأَحْسَنِهَا إِلا أَنْتَ ، وَقِنِي سَيِّءَ الأَعْمَالِ وَسَيِّءَ الأَخْلاقِ ، فَإِنَّهُ لا يَقِي سَيِّئَهَا إِلا أَنْتَ উচ্চারণ: আল্লাহুম্মা ইহদিনি লিআহসানিল আ’মাল ওয়া আহসানিল আখলাক, ফাইন্নাহু লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, ওয়া ক্বিনি সাইয়ে আলআ’মালি, ওয়া সাইয়িআল আখলাকি, ফাইন্নাহু লা ইয়াকি সাইয়িআহা ইল্লা আনতা। 

অর্থ: হে আল্লাহ, আমাকে সর্বোত্তম কাজ ও উন্নততর চরিত্রের দিশা দাও। কেননা, তুমি ছাড়া এ পথের দিশা অন্য কেউ দিতে পারে না। আর অন্যায় কাজ ও খারাপ চরিত্র থেকে আমাকে রক্ষা কর। কেননা, তুমি ছাড়া অন্য কেউ এ থেকে রক্ষা করতে পারে না। (নাসাঈ)

اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيُّ الْمُسْلِمِينَ لَعَنْتُهُ أَوْ سَبَبْتُهُ فَاجْعَلْهُ لَهُ زَكَاةً وَأَجْرًا উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নামা আনা বাশারুন ফাআইয়ুল মুসলিমিনা লাআনতাহু আও সাবাবতুহু ফাআজআলহু লাহু জাকাতান ওয়া আজরান। 

অর্থ: হে আল্লাহ, আমি তো একজন মানুষ মাত্র। সুতরাং আমি কোন মুসলিমকে গালি বা অভিশাপ দিয়ে থাকলে সেটাকে তুমি তাকে (গুনাহ থেকে) পবিত্র করার মাধ্যম বানিয়ে দাও এবং তাকে তার বিনিময় দাও। (মুসলিম)

اللَّهُمَّ مَنْ وَلِىَ مِنْ أَمْرِ أُمَّتِى شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ فَاشْقُقْ عَلَيْهِ وَمَنْ وَلِىَ مِنْ أَمْرِ أُمَّتِى شَيْئًا فَرَفَقَ بِهِمْ فَارْفُقْ بِهِ উচ্চারণ: আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মাতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফা আশকুক আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মাতি শাইআন ফারফাক্বা বিহিম ফারকুক বিহি। 

অর্থ: হে আল্লাহ কেউ আমার উম্মতের কোন বিষয়ে দায়িত্বশীল হয়ে যদি তাদের সাথে কঠিন আচরণ করে তবে তুমিও তার সাথেও কঠিন আচরণ কর। আর কেউ কোন বিষয়ে দায়িত্বশীল হয়ে যদি তাদের সাথে নম্রতা সুলভ আচরণ করে তার প্রতি তুমিও তার প্রতি দয়া পরবশ হও। (মুসলিম)

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ، وَعَمَلٍ لاَ يُرْفَعُ، وَقَلَبٍ لاَ يَخْشَعُ، وَقَولٍ لاَ يُسْمَعُ উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, ওয়া আমালিন লা ইউরফাউ, ওয়া কালবিন লা ইয়াখসা, ওয়া ক্বওলিন লা ইউসমাউ। 

অর্থ: হে আল্লাহ, তোমার নিকট আশ্রয় চাই এমন জ্ঞান থেকেযা কোন উপকার করে না, এমন আমল থেকে যা উপরে উঠানো হয় না, এমন অন্তর থেকে যা ভীত হয় না এবং এমন কথা থেকে যা শুনা হয় না। (মুসলিম)


اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي উচ্চারণ: আল্লাহুম্মা কামা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি।

অর্থ: হে আল্লাহ, তুমি আমার দৈহিক অবয়ব যেমন সুন্দর করেছ তেমনি আমার চরিত্রও সুন্দর করে দাও। (মুসনাদ আহমদ ৫০৯৯)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com