1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১১.১৬ এএম
  • ২৪৮ Time View

নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া। বিশ্ব আসরে এর আগে বড় জয়টি ছিল ২৭৫ রানের। সে রেকর্ডটিও ছিল অজিদেরই।

দিল্লিতে বুধবার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার দেয়া ৪০০ রান তাড়া করতে নেমে ২১ ওভারে মাত্র ৯০ রান করে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

ডাচদের শতরানের আগে গুটিয়ে দেয়ার পথে একাই ৪ উইকেট নিয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা। ২ উইকেট নিয়েছেন মিচেল মার্শ। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

রান তাড়ায় নেমে এদিন অজি বোলারদের তোপের মুখে অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছাড়া ক্রিজে স্থায়ী হতে পারেননি আর কোনো ডাচ ব্যাটার। ৫৩ রানে শুরুর ৪ ব্যাটারকে হারিয়ে চাপে পড়া দলের হাল ধরতে পঞ্চম উইকেটে ক্রিজে নেমেছিলেন এডওয়ার্ডস। তিনি ক্রিজের একপ্রান্ত আগলে রাখলেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে অপরপ্রান্ত।

শেষদিকে মাত্র ৪ রানের ব্যবধানে একাই ৪ উইকেট তুলে নিয়ে ডাচদের ইনিংস ৯০ রানে বেঁধে দেন জাম্পা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিত সিং। ২২ বল মোকাবিলায় ১২ রানে অপরাজিত ছিলেন এডওয়ার্ডস।

এদিন ডাচদের ৩০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের নতুন রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। এর আগের রেকর্ডটিও অজিদেরই দখলে ছিল। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়ে রেকর্ডটি গড়েছিল তারা।

এর আগে দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৪০ বলে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তুলে নেয়া ম্যাক্সওয়েলের ইনিংস এদিন থেমেছে ৯ চার ও ৮ ছক্কায় ৪৪ বলে ১০৬ রান করে। ৯৩ বলে ১০৪ রান করেছেন ওয়ার্নার। এছাড়া ফিফটি তুলে নিয়েছেন স্মিথ ও লাবুশেন। ডাচদের হয়ে ৭৪ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার লগান ফন বিক। এছাড়া ২ উইকেট নিয়েছেন বাস ডি লিডি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com